ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ পাখিরা দল বেঁধে ‘ভি’ আকৃতিতে ওড়ে কেন অবশেষে চূড়ান্ত হলো ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

দেশে করোনায় আক্রান্তদের ৮২ শতাংশের ওমিক্রন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আর বাকি ১৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

কোভিড-১৯ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত হয়। তবে এই ভ্যারিয়েন্টে মৃত্যুহার কম। গত একমাসে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে ৮০ শতাংশই ডেল্টায় আক্রান্ত ছিলেন। বাকি ২০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। তবে ভ্যাকসিন গ্রহীতাদের মৃত্যুর হার কম বলেও জানিয়েছেন উপাচার্য।

ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী, বেশি বয়সিরা আর যারা ভ্যাকসিন নেয়নি তাদের মৃত্যুর সংখ্যা বেশি। তাই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি করোনাকে বিদায় দেয়ার সময় এখনো আসেনি তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান উপাচার্য শারফুদ্দিন আহমেদ।

গবেষণায় দেখা যায়, ওমিক্রন আক্রান্তদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া ছিল। যা প্রমাণ করে টিকার জন্য রোগের প্রখরতা কম হয়েছে। তৃতীয়বারের মতো আক্রান্ত হয়েছে, এমন ওমিক্রন রোগীও পাওয়া গেছে গবেষণায়।

এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্টে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে কম মাথাব্যথা ও সর্দির মতো উপসর্গ হয়। তবে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

দেশে করোনায় আক্রান্তদের ৮২ শতাংশের ওমিক্রন

আপডেট টাইম : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২