ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশে লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ক্যান্সারের পাশাপা‌শি লিভার, কিড‌নি, হার্টসহ নানা‌বিধ ননক‌মিউ‌নিক্যাবল রো‌গে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হ‌চ্ছেন, মারাও যা‌চ্ছেন। এসব রো‌গের কারণ আমা‌দের খাদ্যাভাস, কীটনাশ‌কের অ‌ধিক ব্যবহার, প‌রি‌বেশ দূষণ এবং সব‌চে‌য়ে বে‌শি খারাপ হ‌চ্ছে ধূমপান। আমা‌দের এসব নিয়ন্ত্রণ কর‌তে হ‌বে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহিদ মালেক ব‌লেন, এক সময় ক‌লেরা, ডা‌য়ে‌রিয়া, টাইফ‌য়েড, যক্ষা এসব রো‌গেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। আমা‌দের স্বাস্থ্য‌ সেবার মান সে সময়ের তুলনায় অ‌নেক সমৃদ্ধ হ‌য়ে‌ছে। ফ‌লে আমরা ক্যান্সারের ম‌তো রোগ‌কেও স্বাস্থ্য‌সেবা দি‌য়ে নিয়ন্ত্রণে আন‌তে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

দেশে লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২