ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

সারাদেশের হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঘ মাস চলছে। শীতের এই দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমেছে। কোনো কোনো অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর প্রভাব দেখা দিয়েছে জনস্বাস্থ্যের ওপর। ফলে প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। এতে রাজধানী ঢাকাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আর এসব মানুষের মধ্যে শিশু রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি। একই ধরনের চিত্র রাজধানীর হাসপতালেও দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এমআর খান শিশু হাসপাতালের আউটডোর ঘুরে শিশু রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতালে দেখা গেছে রোগীর ভিড়।

শীতের কারণে শিশুদের কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর হচ্ছে। পাশাপাশি ভাইরাসজনিত কারণে ডায়রিয়াও দেখা দিচ্ছে। বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে নবজাতক থেকে শুরু করে ৭-৮ বছরের অনেক শিশু ভর্তি রয়েছে। অনেক অভিভাবক হাসপাতালে বেড না পেয়ে আউটডোরে চিকিৎসক দেখিয়ে সন্তান নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। ভর্তি হওয়া এবং ফিরে যাওয়া শিশুদের বেশিরভাগই সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত।

তিনদিনের চেষ্টার পর মিরপুর এমআর খান শিশু হাসপাতালের নিজের ৬ মাস বয়সী সন্তানকে ভর্তি করাতে পেরেছেন মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা মোছা. মিতালী বেগম। গত এক সপ্তাহ ধরে ঠান্ডাজনিত কারণে তার মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকের মধ্যে কফ জমে আওয়াজ হচ্ছিল। স্থানীয় চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানায় তার মেয়ের নিউমোনিয়া হয়েছে। এখন তিনি এই হাসপতালে মেয়েকে ভর্তি করিয়েছেন ভালো চিকিৎসার জন্য।

সন্তানের চিকিৎসার জন্য কিশোরগঞ্জের কটিয়াদি থেকে ঢাকার এমআর খান শিশু হাসপাতালে এসেছেন কলিম উদ্দিন। তিনি বলেন, গত এক সপ্তাহ আগে আমার ছেলেটার ঠান্ডা লাগে। এরপর থেকেই সে কাশতে শুরু করে। সারা রাত ছেলেটা কাশে, ঘুমাতে পারে না। স্থানীয় চিকিৎসকদের দেওয়া ওষুধে তেমন কাজ না হওয়ায় তাকে ঢাকায় এনেছি। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন আমার ছেলের নিউমোনিয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে ওকে এখানে ভর্তি করেছি। সে এখন একটু ভালো আছে। পাশের বেডে ভর্তি আছে রোকেয়া নামের চার বছরের এক শিশু। সেও ৩ দিন থেকে এই হাসপাতালে রয়েছে। তার মা জানান, তাদের বাসা রাজধানীর কাফরুলে। কয়েকদিন আগে শীত বেড়ে যাওয়ায় মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। চারদিন আগে রাতে তার জ্বর আসে। এরপর থেকেই জ্বর কমে আবার বাড়ে। এছাড়া ডায়রিয়া দেখা দেওয়ার ওকে হাসপাতালে নিয়ে আসা হয়।

রোগী হঠাৎ করে বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেন, হঠাৎ শীত বেড়ে যাওয়ার কারণে নবজাতক ও শিশুরা নানা ধরনের রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আগে প্রতিদিন আউটডোরে ৪০০ থেকে ৫০০ জন রোগী আসতো। এখন প্রতিদিন ৮০০ থেকে ১০০০ জন পর্যন্ত শিশু নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

সারাদেশের হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

আপডেট টাইম : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২