ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হালকা বৃষ্টিপাতের আভাসও রয়েছে।

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আগামী দুই দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এ সময় সারা দেশেই হালকা বৃষ্টিপাতের আভাসও রয়েছে।

বৃষ্টিপাত কেটে গেলে ফের তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং শুক্র ও শনিবার থেকে সারা দেশের বিভিন্ন জেলায় তা বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “সিলেট বিভাগে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের বিস্তৃতি বাড়বে। বৃষ্টির পর দেশে তাপমাত্রা কমে শীত বাড়বে। এ সময় রংপুর ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে তা বেশি দিন স্থায়ী হবে না।”

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে সেখানকার তাপমাত্রা গতকাল সকালে বেড়ে হয় ৯ দশমিক ৫ ডিগ্রি। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শৈত্য প্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

হালকা বৃষ্টিপাতের আভাসও রয়েছে।

আপডেট টাইম : ১০:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২