ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

মেয়র আতিক সপরিবারে আবারও করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সপরিবারে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনার উপসর্গ দেখা দেওয়ার পর মঙ্গলবার পরীক্ষা করা হলে তাদের ফল পজিটিভ আসে।

মেয়র আতিকের বাসার সবাই অর্থাৎ মেয়র, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম, মেয়ে বুশরা ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসিসির জনসংযোগ শাখা।

মেয়রের পরিবার চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় রয়েছেন।  প্রয়োজনে মেয়র হাসপাতালে ভর্তি হবেন।

মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

২০২০ সালের ১২ অক্টোবর মেয়র আতিক সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন।

১৯৬১ সালের পহেলা জুলাই জন্ম নেওয়া আতিকুল ইসলাম বাংলাদেশের একজন সফল ব্যবসায়ীও। তিনি ২০১৩-২০১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেন।  এর পর আওয়ামী লীগের মনোনয়নে দুই দফা মেয়র নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

মেয়র আতিক সপরিবারে আবারও করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২