ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মাঘের বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ খনার বচনে মাঘ মাসের বৃষ্টিকে প্রকৃতির জন্য খুব শুভ বলা হয়েছে। তবে মাঘ মাসের কন কনে শীতের বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টিতে রাজধানীবাসীর জীবনে অনেকটা ভোগান্তি নিয়ে আসে। গতকাল বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার আগে কিছু সময় মুষলধারেই বৃষ্টি নামে। এ সময় অফিস ফেরত মানুষের খুবই ভোগান্তি পোহাতে হয়। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা।

দেশের বিভিন্ন স্থানে দু-তিন দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়েছিল। এর মধ্যে বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে সেই পূর্বাভাসে ঢাকায় বৃষ্টির কোনো আভাস ছিল না। অথচ গতকাল মাঘের বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে।

সকাল থেকেই ঢাকার আকাশে হালকা মেঘ ছিল। তবে তুমুল বৃষ্টির আভাসের কথা কেউ হয়তো ভাবেননি। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘে ঢাকা পড়ে সূর্য। বিকেল ৩টার পর মেঘের আধিপত্য আরো বাড়ে। ৪টার দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চার পাশ। তখন রাজধানীর মতিঝিল, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। ৫টার দিকে মতিঝিল, গুলিস্তানসহ অন্যান্য স্থানেও তুমুল বৃষ্টি শুরু হয়। এ যেন শ্রাবণের অঝোর ধারা।

হঠাৎ বৃষ্টি নামায় দুর্ভোগে পড়ে নগরবাসী। পথে-ঘাটে থাকা মানুষ দৌড়ে কাছাকাছি শপিংমল, দোকানসহ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। অনেকে নিরুপায় হয়ে ভিজেছেন মাঘের বৃষ্টিতে। বৃষ্টির তীব্রতা থাকায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সড়কে পানিও জমে যায়।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মাঘের বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ

আপডেট টাইম : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২