ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দেশের চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি বলেন, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়াও, রংপুর ১২.০, সৈয়দপুরে ১১.০, রাজারহাট ১০.০, যশোরে ১১.০, চুয়াডাঙ্গায় ৯.৮, রাজশাহীতে ১১.৭, পাবনায় ১০.৮, তেঁতুলিয়ায় ৯.৭, পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছিলেন, সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতেও বাড়ছে শীত, যা আরো বাড়তে পারে। এছাড়া পরের সপ্তাহে আবার শুরু হতে পারে বৃষ্টিপাত।

তিনি বলেন, দিনে সারাদেশে গড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তাপমাত্রা কমে গেলে রোববার থেকে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে। সপ্তাহের প্রথম ভাগ শীতের তীব্রতা বাড়লেও শেষে কমবে। আগামী সপ্তাহে বৃষ্টির আভাস রয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দেশের চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২