ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নির্ধারিত তারিখে হচ্ছে না বইমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে তা আর হচ্ছে না।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ১৪ বা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা।

এ বিষয়ে রোববার মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে জানতে চাইলে যুগান্তরকে তিনি বলেন, এ বিষয়ে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।

করোনাভাইরাসের আগ্রাসী ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া এবং করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি সব ধরনের নির্দেশনা মেনে আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল।

চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের। তবে তারা ২০ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের তাগিদ দিয়েছিলেন।

ইতোমধ্যে মেলার দুই অংশ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে কাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।

এর আগে গত রোববার অমর একুশে বইমেলা-২০২২ আয়োজন প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা যুগান্তরকে বলেছিলেন, সরকারের সব নির্দেশনা মেনে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সরকারি কোনো নিষেধাজ্ঞা এলে সে অনুযায়ী সব জায়গায় আলোচনা করে, যেটি সবার জন্য মঙ্গলজনক সেটিই করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নির্ধারিত তারিখে হচ্ছে না বইমেলা

আপডেট টাইম : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২