ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৮ বিভাগে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ৮টি বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এর ফলে এখন থেকে দেশের মানুষ সব বিভাগীয় শহরেই বিশেষায়িত এসব সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করে গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায় তাহলে ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি। ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৮ বিভাগে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

আপডেট টাইম : ০৩:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২