ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

শাহজাদা এমপির মা মিসেস ছকিনা খানম মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালী-৩ আসনের এমপি (দশমিনা-গলাচিপা) এসএম শাহজাদার মা মিসেস ছকিনা খানম (৬৩) মারা গেছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ঢাকার ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে লিভার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকালে ঢাকার ন্যাম ভবনে ও রোববার বেলা ১১টায় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

ছকিনা খানমের মৃত্যুতে গলাচিপা-দশমিনা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দশমিনা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম, দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, দশমিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচএম ফোরকান এবং দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিনিধি মো. মামুন তানভীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

শাহজাদা এমপির মা মিসেস ছকিনা খানম মারা গেছেন

আপডেট টাইম : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২