ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৮৯ জনকে গ্রেফতার করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন  এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৮৯ জনের কাছ থেকে ২০ হাজার ৬৪৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৪২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৮৯ জনকে গ্রেফতার করেছে

আপডেট টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২