ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬
  • ৩৬৩ বার

বিএনপির সবাইকে নিয়ে কাজ করতে চান দলটির সদ্য মহাসচিব হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

এরই অংশ হিসেবে বুধবার দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

দুপুর দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পার্শ্ববর্তী গয়েশ্বর রায়ের রাজনৈতিক

কার্যালয়ে যান তিনি। এ সময় বিএনপির নতুন মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান গয়েশ্বর রায়।

এরপর গয়েশ্বর রায়ের বাসা থেকে আনা খাবার খান বিএনপির এই দুই শীর্ষ নেতা। বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের কার্যালয় থেকে বেরিয়ে আসেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল।

গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর ১০ দিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারমুক্ত করে মহাসচিব মনোনীত করা হয়। মহাসচিব পদে গয়েশ্বর চন্দ্র রায় অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বহুদিন পর বৌদির হাতের রান্না খেলেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬