ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মু্ক্তিযুদ্ধের চেতনায় নান্দনিক চলচ্চিত্র নির্মাণ: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬
  • ৪৯৫ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মহান মু্ক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নান্দনিক, জীবন ঘনিষ্ঠ ও সমাজ সচেতন চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মো. আবদুল হামিদ ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৬’ উপলক্ষে এক বাণীতে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

চলচ্চিত্র দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্রের নান্দনিকতা, শিল্পবোধ, জীবন ও সমাজ ঘনিষ্ঠতা দর্শক হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে। সচেতনতা সৃষ্টি এবং উন্নত সমাজ গঠনে চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম।’

তিনি আরও বলেন, “চলচ্চিত্রের গুরুত্ব উপলব্ধি করে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে ‘চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল-১৯৫৭’ উত্থাপন করেন। ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এফডিসি। সময়ের সাথে শিল্পী ও কলাকুশলীদের কর্মচাঞ্চল্যে এফডিসি হয়ে উঠে বাংলা চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র্র। এফডিসি প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন তথা ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণার মহতী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মু্ক্তিযুদ্ধের চেতনায় নান্দনিক চলচ্চিত্র নির্মাণ: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬