ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

টিকটক সেলিব্রেটি’ বানানোর প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকে কম বয়সী মেয়েদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করে ‘টিকটক সেলিব্রেটি’ বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণ করে একটি চক্র। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভুক্তভোগী এক কিশোরীকে উদ্ধারের পর রাজধানীর খিলগাঁও ও বনানী থেকে এ চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই কিশোরী হারিয়ে গেছে মর্মে ৮ নভেম্বর হাতিরঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন তার ভাই। এরপর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তালতলা মার্কেট এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে দিনারের সহযোগী মাহিকে গ্রেপ্তার করা হয়। এরপর বনানী থেকে দিনারকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

টিকটক সেলিব্রেটি’ বানানোর প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৯:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১