ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গাইবান্ধায় এক কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রেমিকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী।

তিনি জানান, গাইবান্ধা শহরের এক মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়। দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ঘটনাটি ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটির মা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি শনিবার দিবাগত রাত ১২টার দিকে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

রোববার সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তোলা হবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১