ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে ইউনেসকো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬
  • ৭৫৬ বার

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে ইউনেসকোর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সকালে সুন্দরবনে গেছেন।

প্রতিনিধিদলটি এখন সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করছেন। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ইউনেসকো’র প্রতিনিধিদল সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার, সার ও কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনাস্থল এবং সুন্দরবনের সন্নিকটে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন।

তিন দিনের পরিদর্শন শেষে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বৈঠক ও সাংবাদিকদের সাথে ব্রিফিং করবেন দলটি। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রিঅ্যাকটিভ মনিটরিং মিশন নামের এই প্রতিনিধিদলটি ২৮ মার্চ পর্যন্ত এদেশে অবস্থান করবেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের সাথে সুন্দরবন সম্পর্কে বৈঠক করবেন।

এই মিশন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়ন বিধিমালা’২০১৫ অনুযায়ী কাজ করে। ঐতিহ্য রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশও দেয় এই মিশন। কিন্তু সরকার তা বান্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায়।

উল্লেখ্য, গত বছরের মার্চে ইউনেসকোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র, বনের ভেতর নৌপথ, আশপাশে শিল্পকারখানা ও শ্যালা নদীতে তেল ছডিয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে ইউনেসকো

আপডেট টাইম : ১১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০১৬