ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন পাকুন্দিয়ায় পৌর নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার জন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। আগমনকে কেন্দ্র করে ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে স্থানীয় সংসদ সদস্যের গ্রুপটি হোসেন্দী ও ভূঁঞা বাজারে অবস্থান নেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান  বলেন, আগামী শনিবারে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে কমিটির সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে এ সময় পুলিশের এসআইসহ তিন আহত হন। আহত পুলিশ সদস্যদের পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১