ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

তাড়াইলে সম্মেলনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে তাড়াইল থানার ওসি সোহেল মিয়া জানান, সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের স্থানীয় বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

ওসি আরও জানান, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে আজ সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

তাড়াইলে সম্মেলনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

আপডেট টাইম : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫