ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী বছর ১ জানুয়ারি থেকে প্রথমবারের মতো ওই এক্সিবেশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী এ মেলা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে।

চলতি বছরেই বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশও (অর্ডার) পেয়ে থাকে।

পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারিতে

আপডেট টাইম : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১