ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১২৫ বার

আর্থিক খাত সংস্কার ও উন্নয়নে বড় অঙ্কের একটি ফান্ড ঘোষণা করেছে বিশ্বব্যাংক। উদ্ভাবনী আর্থিক খাতে আগামী ১০ বছরের জন্য ঘোষণাকৃত ফান্ডটির আকার ৭০ বিলিয়ন ডলার। সদস্যভুক্ত দেশ হওয়ায় এর সুবিধা পেতে পারে বাংলাদেশও।শুক্রবার (১৯ এপ্রিল) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় বিশ্বব্যাংক গ্রুপ। ঝুঁকি মোকাবিলায় নতুন আর্থিক উপকরণগুলো একটি উল্লেখযোগ্য অনুমোদন পেয়েছে। ঘোষিত ৭০ বিলিয়ন ডলারের এ ফান্ড থেকে ১১টি দেশে ১১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাসযোগ্য পৃথিবী নতুনভাবে সাজাতে এই ফান্ড ঘোষণা করা হয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, আমরা এই নতুন আর্থিক তহবিল তৈরি করতে কঠোর পরিশ্রম করেছি, যা আমাদের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াবে। দাতাদের তহবিলকে বহুগুণ বৃদ্ধি করে শেষ পর্যন্ত আমরা আরও বেশি মানুষের জীবনকে উন্নত করতে পারবো। দাতা দেশগুলোর উদারতায় আমরা ব্যাংকের সংস্কার করছি। বিশ্বব্যাপী উন্নয়নের নানা চ্যালেঞ্জ ভাগ করছি

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
এদিকে বিশ্বব্যাংকের দেওয়া শর্তগুলো পূরণ করায় ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির কাছ থেকে ইতোমধ্যে ঋণ হিসেবে আরও ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা আশা করছে সরকার। বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে শক্তিশালী আর্থিক খাত গড়ে তোলার ক্ষেত্রে সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক দুই কিস্তির প্রথম কিস্তির অর্থ ছাড় দিতে যাচ্ছে বলে জানা গেছে। গত অর্থবছরেই অবশ্য এই তহবিল আসার কথা ছিল। কিন্তু সরকার ১২টি শর্ত পূরণ করতে না পারায় অর্থ ছাড় দেয়নি বিশ্বব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও

আপডেট টাইম : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪