ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূচকের পতন, বেড়েছে লেনদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ১৩৯ বার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থন লক্ষ্য করা গেলেও দিন শেষে তা পতনমুখী হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বাজার পর্যালোচনায় দেখা গেছে, সূচকের উত্থানে এদিনের লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর ৩০ মিনিটের মধ্যে সূচক পতনমুখী অবস্থানে নেমে আসে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১.২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৭.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

ডিএসইতে এদিন মোট ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১৮.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭১৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৭০ পয়েন্ট কমে ১৬ হাজার ১৫৪ পয়েন্টে, শরিয়া সূচক ৫.০২ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৪.৪৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

সূচকের পতন, বেড়েছে লেনদেন

আপডেট টাইম : ০৮:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪