ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শিবগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে ৯ কেজি শুকনো গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মহাস্থান নামাপাড়া এলাকার কুরু ফকিরের ছেলে লেবু মিয়া (৩৪), লেবু মিয়ার স্ত্রী সীমা আক্তার( ২৮) এবং মহাস্থান পাথরপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই স্বপন মিয়া একটি দল নিয়ে উপজেলার গড় মহাস্থান নামাপাড়া এলাকার লেবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গড় মহাস্থান নামা পাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শিবগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

আপডেট টাইম : ০২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১