ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দলবেঁধে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল এলাকায় ঘুরতে গিয়ে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১০। গ্রেপ্তাররা হলেন- মো. শুভ (১৯), মো. ইসমাইল ওরফে কুট্টি (২২), মো. মুন্না (২১) ও মো. আখের খান (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শুভ এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলো। বৃহস্পতিবার বিকেলের দিকে সে মেয়েটিকে ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায় শুভ। সেখানে জঙ্গলের ভেতরে শুভ এবং তার তিন বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে নানারকম ভয়ভীতি দেখিয়ে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমন খবর পেয়ে অভিযানে নামে র‌্যাব। পরে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দলবেঁধে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৪:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১