ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আবদুর রহমান (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ আগস্ট) র‌্যাব-কুমিল্লা ক্যাম্পের একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী সুবর্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবদুর রহমান ওই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য পাচারকালে আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৯ বোতল ফেনসিডিল ও ১০৭ বোতল স্কাফ সিরাপ (ফেনসিডিল জাতীয় মাদক) জব্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

আপডেট টাইম : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১