ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা একা জামিন পেলেন মাদক মামলায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা একা। আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মাদকদ্রব্য আইনে করা মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই (শনিবার) রাতে ৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। ১ আগস্ট (রবিবার) গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের দুই মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

দুই মামলায় চিত্রনায়িকা একা কারাগারেপুলিশ জানায়, রাজধানী রামপুরার উলন এলাকায় বাসা থেকে একাকে আটক করা হয়েছে। তার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। হাতিরঝিল থানার পুলিশ জানায়, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চিত্রনায়িকা একা জামিন পেলেন মাদক মামলায়

আপডেট টাইম : ০২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১