ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬
  • ৫৯১ বার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের বিষয়টি অনেকদিন থেকেই বলিপাড়ায় চর্চা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা গেলেও প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাদের কেউেই। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন আলিয়া ভাট। জানালেন, সিদ্ধার্থকে ভালোবাসেন তিনি।

কাপুর অ্যান্ড সন্স সিনেমার প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আলিয়া। সেখানে আলিয়াকে প্রশ্ন করা হয়, সিদ্ধার্থ এবং তাকে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে এ জন্য সিনেমায় অভিনয় করতে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা। জবাবে আলিয়া বলেন, ‘আপনারা এমনভাবে কথা বলছেন যেন এ গল্প নতুন শুরু হয়েছে। হ্যাঁ, আমি তাকে (সিদ্ধার্থ) ভালোবাসি। তার সঙ্গে কাজ করতে কোনো চাপ নেই। তার সঙ্গে শুটিং করাটা খুব আনন্দের।’

ব্যক্তিগত বিষয়ে কথা না বলার বিষয়ে আলিয়া বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বললে কাজের খুব সুবিধা হয়। এতে ফোকাসটা কাজের প্রতি থাকে। অবশ্য এতে কিছুটা রহস্যও থাকে। আমি মনে করি কিছু বিষয়ে রহস্য থাকাটা ভালো।’

তিনি আরো বলেন, ‘সিদ্ধার্থ বর্তমানে আমার সবেচেয়ে কাছের মানুষ। তাই যখন আমার সিনেমার কাজ করতে অসুবিধা হয়, তখন আমি মনে করি এ বিষয়ে খেয়াল রাখার জন্য আমার একজন বন্ধু আছে। আমি নিজেকে তখন আর একা মনে করি না।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার পর থেকেেই আলিয়া এবং সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। এরপর বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে কাপুর অ্যান্ড সন্স সিনেমার শুটিংয়ের শুরু থেকে তাদের সব জায়গায় একসঙ্গেই দেখা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া

আপডেট টাইম : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬