ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তাদের সপরিবারে কর্মস্থলে থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৭৬২ বার

সরকারি কর্মকর্তাদের সপরিবারে কর্মস্থলে থাকার ওপর জোর দিয়ে পৃথক চারটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার এ আদেশগুলো জারি করা হয়। আদেশগুলোতে সরকারি কর্মকর্তাদের মধ্যে বিশেষ করে জেলা প্রশাসকদের সপরিবারে কর্মস্থলে থাকার ওপর জোর দেয়া হয়েছে।

আদেশে কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় আবাসন ব্যবস্থাও নিশ্চিত করতে বলেছে সরকার। আর স্বামী ও স্ত্রী দু’জন চাকরিজীবী হলে একই কিংবা নিকটস্থ কর্মস্থলে পদায়ন বা বদলির নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের সন্তানদের সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ডিসিদের পদ থেকে ঢাকায় পুনঃবদলি হয়ে আসা কর্মকর্তার অনুকূলে সরকারি বাসা বরাদ্দের বিষয়টি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা, বিশেষত জেলা প্রশাসকদের (ডিসি) সপরিবারে কর্মস্থলে অবস্থানের আবশ্যকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সরকারি কর্মকর্তাদের সপরিবারে কর্মস্থলে থাকার নির্দেশ

আপডেট টাইম : ১০:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬