ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

এ কি ঘটনা, কবরস্থানের পাশে ৪৫ কোটি টাকার সাপের বিষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬
  • ৭৩২ বার

এ কি ঘটনা, কবরস্থানের পাশের এক বাড়িতে ৪৫ কোটি টাকার সাপের বিষ। এ ঘটনায় রাজধানীর ওই বাড়ি থেকে ৪৫ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. আবুল হোসেন (৪৬), কাজী নাসির উদ্দিন (৩৬) ও আবু মুহিত আহমেদ (২৮)।

সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান এ অভিযান চালান।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক জাহাঙ্গীর

হোসেন মাতুব্বর বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর লালবাগের ইরাকি কবরস্থানের পশ্চিম দিকের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১২ পাউন্ড সাপের বিষ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে ৬ রাউণ্ড গুলিসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে অস্ত্রের ক্রেতা সেজে গোয়েন্দারা আটককৃতদের কাছে অস্ত্র কিনতে যায়। এসময় আটককৃতরা ১২ পাউন্ড সাপের বিষ বিক্রিরও প্রস্তাব দেয়। কিনতে রাজি হলে তারা ১২ পাউন্ড বিষের মূল্য চায় ৭০ কোটি টাকা। ৪০ কোটি টাকায় রফাদফা হলে তারা বিষ ও অস্ত্র দেখায়। এ সময় বিষ, অস্ত্র ও গুলিসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ওই বাড়িতে গত ৪ বছর আগে ভাড়ায় ওঠে গোপনে সাপের বিষের ব্যবসা শুরু করেন। উদ্ধার করা বিষের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

এ কি ঘটনা, কবরস্থানের পাশে ৪৫ কোটি টাকার সাপের বিষ

আপডেট টাইম : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬