ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

ঢাকায় আসছেন উর্বশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬
  • ৪৫২ বার

বিশ্বখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের ৭৩০ লি মডেলের গাড়ি উদ্বোধন করতে বাংলাদেশে আসছেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রেখেছেন উর্বশী রাউতেলা।

বিএমডব্লিউ ব্র্যান্ডের সর্বাধুনিক সেভেন সিরিজের গাড়িটি উদ্বোধন উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সোমবার (৭ মার্চ)। এক্সিকিউটিভ মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ দেওয়ান সাজিদ আফজাল এ তথ্য জানান।

উর্বশী অভিনীত ‘সনম রে’ ছবিটি মুক্তি পায় গত মাসে। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে এটি। ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ২০১৪ সালে ইও ইও হানি সিংয়ের ভিডিও অ্যালবাম ‘লাভডোজ’-এ দেখা গেছে তাকে। গত বছর ‘ভাগ জনি’ ছবির ‘ড্যাডি মামি’ শিরোনামের আইটেম গানে নেচেছেন তিনি।

এখন তার হাতে আছে ‘মাস্তি’ সিরিজের তৃতীয় ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। ইন্দ্র কুমারের পরিচালনায় এতে আরও আছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। এটি মুক্তি পাবে আগামী ২৫ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় আসছেন উর্বশী

আপডেট টাইম : ১০:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬