ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের শিকার, গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় এক অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের সহায়তার অভিযোগে মো. সাগর (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষণকারী সাব্বিরসহ সহায়তাকারী অপর এক নারী পলাতক রয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার রাত ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার শান্তিনগরের সেলিমের বাড়ি থেকে সাগরকে আটক করা হয়। সাব্বির ওই নারীর ঘরে প্রবেশ করলে বাহির থেকে দরজা লাগিয়ে ধর্ষণে সহায়তা করে গ্রেফতার সাগর। গ্রেফতারকৃত সাগর বাইপাইল শান্তিনগর এলাকার সেলিমের বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত সাব্বির, সাগর ও আছমা বেগম একই বাড়িতে থাকতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল তিনটার দিকে সাব্বির একই বাসার ভাড়াটিয়া ভুক্তভোগী ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীর কাছে আগুন জালানোর গ্যাসলাইট চায়। গ্যাসলাইট দেওয়ার জন্য ওই নারী ঘরে প্রবেশ করলে তার সাথে সাব্বিরও প্রবেশ করে এবং কি রান্না করেছেন তা জানতে চায়। এসময় বাহির থেকে সাগর ঘরের দরজা লাগিয়ে দিলে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে সাব্বির। পরে ঘরের ভিতর থেকে সাব্বির দরজা খোলার জন্য দরজায় শব্দ করলে বাহির থেকে দরজা খোলে সাগর। এসময় ঘর থেকে বের হয়ে যায় সে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক জোহাব আলী জানান, অভিযোগ দায়েরের পরপরই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। একইসাথে ভুক্তভোগী ওই নারীকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের শিকার, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১