ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রাগ করে বাড়ি ছেড়েছিল কিশোরী, সর্বনাশ করল দুই বখাটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে সর্বনাশ হয়েছে এক কিশোরীর। খাগড়াছড়ি বাস টার্মিনালে ধর্ষণের শিকার হয়েছে সে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (০৩ জুলাই) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার রাতে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে ওই কিশোরী। রাত ৩ টার দিকে বাস টার্মিনালে ধর্ষণের শিকার হয় সে। ধর্ষণের শিকার কিশোরী খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

আটকরা হলেন- খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)। কামাল খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের শ্রমিক এবং রফিক বাস টার্মিনালে তার ভাইয়ের দোকানে কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরী পড়ালেখা না করে বেশির ভাগ সময় টিভি দেখে। এ কারণে তার মা তাকে বকাবকি করলে সে রাগ করে গভীর রাতে বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে হেঁটে খাগড়াছড়িতে আসে। বাস টার্মিনাল এলাকায় এলে দুই যুবক তাকে ধর্ষণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে রাতে সে বাসা থেকে বের হয়ে আসে। টার্মিলাল এলাকায় এলে দুই যুবক তাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। মেয়েটি পালাতে চেষ্টা করলে আবার তাকে ধরে আরেকটি গাড়িতে তুলে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ভোরে অভিযোগ পেয়ে আমাদের পুলিশ ফোর্স টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে এসেছে। আলামত হিসেবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা কার্যক্রম শেষ হলে তাদের জেল হাজতে পাঠানো। ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাগ করে বাড়ি ছেড়েছিল কিশোরী, সর্বনাশ করল দুই বখাটে

আপডেট টাইম : ০২:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১