ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এলএসডি ও ডিএমটিসহ গ্রেফতার দুই শিক্ষার্থী কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে নতুন ধরনের ভয়ংকর দুই মাদক এলএসডি ও ডিএমটিসহ গ্রেফতার দুই শিক্ষার্থী সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল বুধবার আসামি আব্রাহাম জোনায়েদ তাহের ও সিমিয়ন খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, গত ২৭ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডে অভিযান চালিয়ে এলএসডি, ডিএমটিসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪০ এলএসডি, ৬০০ মিলিগ্রাম ডিএমটি, ৬২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর গত ২৮ জুন চার আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদন পরিপ্রেক্ষিতে আদালত আসামি সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেনের দুইদিন এবং আসামি আসামি আব্রাহাম জোনায়েদ তাহের ও সিমিয়ন খন্দকারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো ডিএমটি উদ্ধার হলো। এলএসডির চেয়ে ভয়ংকর এই মাদক। এটা সেবনে হ্যালুসিনেশন হয়। এটি সেবনের পর ৩০ থেকে ৪০ মিনিট গভীর হ্যালুসিনেশন হয় এবং সেবনকারীরা কল্পনার জগতে চলে যান। এই মাদক থেকে মারাত্মক দুর্ঘটনা, এমনকি জীবননাশও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এলএসডি ও ডিএমটিসহ গ্রেফতার দুই শিক্ষার্থী কারাগারে

আপডেট টাইম : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১