ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজীপুরে গঙ্গা নদী থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩ সপ্তাহ বয়সী এই শিশুটি নদীতে ভাসতে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে ছিল। তাকে উদ্ধার করেন স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী। বিবিসির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গঙ্গায় একটি কাঠের বাক্স ভাসতে দেখেন মাঝি গুল্লু চৌধুরী। সেটি থেকে কান্নার শব্দ আসছিল। তা শুনে বাক্স খুলে দেখেন ভেতরে সদ্যোজাত এক কন্যাশিশু।

মাঝি গুল্লু চৌধুরী বলেন, শিশুকন্যাটিকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই এটিকে বড় করতে চাই। যে বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটিতে হিন্দু দেব-দেবীদের ছবি লাগানোসহ শিশুর রাশিফলও ছিল। সেখানে জন্ম তারিখও উল্লেখ করা ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশু কল্যাণ কর্মকর্তাদের মাধ্যমে শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কার কাছে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, নবজাতকের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে।

এদিকে, শিশুটিকে উদ্ধার করা মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নবজাতকের সকল দায়িত্ব নেবে রাজ্য সরকার। আর মাঝি সকল সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ০২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১