ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

চুলের যত্নে শিউলি ফুলের নির্যাস, যেভাবে ব্যবহার করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫২ বার
চুলের স্বাস্থ্য ভালো রাখতে জবা ফুলের উপকারিতার কথা কমবেশি সকলেরই জানা। তবে শিউলি ফুলও যে চুলের জন্য ভালো, তা অনেকেই জানেন না। শিউলি ফুলের নির্যাসে এতটাই অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা রুক্ষ চুলের সমস্যা দূর করতে পারে। সঠিক পদ্ধতিতে এই ফুলের নির্যাস যদি ব্যবহার করা যায়, তাহলে চুল বাড়বে খুব তাড়াতাড়ি।

চুল পড়ার সমস্যাও কমবে।চুলের জন্য কেন ভালো শিউলি ফুল

জার্নাল অব ফার্মাকোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রিতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, শিউলি ফুলে রয়েছে ফেনোলিকস ও ফ্ল্যাভনয়েড অ্যান্টি-অক্সিড্যান্ট, যা মাথার ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে পারে। এই অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের গোড়ায় মেলানিন তৈরি করতে পারে, ফলে অকালে চুলে পাক ধরে না এবং চুলের ঘনত্বও বাড়ে।

শিউলি ফুলে থাকা গ্লাইকোসাইড ও অ্যালকালয়েডের ঔষধি গুণ রয়েছে, যা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল।

তাই এই ফুলের নির্যাস চুলের পরিচর্যায় ব্যবহার করলে খুশকি, মাথার ত্বকের ব্রণ, মৃত কোষ দূর হবে। চুলও কোমল এবং মসৃণ হবে।

কিভাবে ব্যবহার করবেন

ফুল বেটে

টাটকা শিউলি ফুল ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিতে হবে। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন।

ফুল ও তেলের মিশ্রণ ভালো করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর হালকা কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই চুল নরম ও জেল্লাদার হবে। খুশকির সমস্যা দূর হবে।পানিতে ভিজিয়ে

পরিষ্কার পানিতে ৭ থেকে ৮টি শিউলি ফুল ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা।

সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এই পানি ছেঁকে রেখে দিন। প্রতিবার শ্যাম্পু করার পরে এই পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারলে রুক্ষ চুলের সমস্যা দূর হবে।বীজ বাটা

শিউলি ফুল ও বীজ ভালো করে বেটে নিন। এর সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এই মিশ্রণ চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন তিন ব্যবহার করলে মাথার ত্বকের মৃত কোষ দূর হবে। চুল লম্বা হবে এবং ঘনত্বও বাড়বে।

শিউলি ফুলের তেল

দোকানে শিউলি ফুলের তেল কিনতে পাওয়া যায়। এসেনশিয়াল অয়েল হিসেবে বিক্রি হয়। সেই তেলের তিন ফোঁটা নিয়ে তার সঙ্গে চার ফোঁটা জোজোবা অয়েল মিশিয়ে ভালো করে মাথার ত্বকে মালিশ করতে পারেন। মাথার ত্বকে ব্রণ, র‌্যাশ বা চুলকানির সমস্যা থাকলে, তা দূর হবে খুব তাড়াতাড়ি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

চুলের যত্নে শিউলি ফুলের নির্যাস, যেভাবে ব্যবহার করবেন

আপডেট টাইম : ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫