ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ ‘প্রমিস ডে’, প্রতিজ্ঞা করার দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৯ বার

ফেব্রুয়ারি মানেই প্রেম-ভালোবাসার মাস। ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রপোজ ডে, এরপর আজ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। এই দিন মানেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাসের দিন।

সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস এবং প্রতিশ্রুতি অপরিহার্য। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, ভালোবাসা কেবল আবেগের নয়, দায়িত্ব ও আন্তরিকতার বিষয়।

দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে ভালো রাখার, একসঙ্গে চলার প্রতিজ্ঞা হবে আজ।

যদিও ভালোবেসে যেকোন সময় প্রতিজ্ঞা করা যায়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্‌যাপন করার জন্য।

যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।

প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন।

সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’

সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব।

দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে।

জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে।

তবে প্রমিস ডে শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের জন্য নয়; এটি পরিবার, বন্ধু, এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতির বিষয়েও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ ‘প্রমিস ডে’, প্রতিজ্ঞা করার দিন

আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫