ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনা মহানগরীতে প্রতিবন্ধী নারীকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। আটক ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা। আজ বুধবার সকালে ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানান, সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধীর ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খুলনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

আপডেট টাইম : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১