ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

অ্যাপলের এআর হেডসেট আসছে আগামী বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ডব্লিউডব্লিউডিসি ২০২১-এ নতুন কোনো হার্ডওয়্যারের সঙ্গে প্রযুক্তি বিশ্বকে পরিচয় করায়নি অ্যাপল; তবে আগামী বছরের ডব্লিউডব্লিউডিসি ২০২২-এ সেটির পরিবর্তন দেখা যেতে পারে। বিশ্লেষক মিং-ছি কুউ জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।

২০১৪ সালে অ্যাপল ওয়াচ উন্মোচনের পর এটি হবে অন্যতম প্রধান পণ্য ক্যাটাগরিতে অ্যাপলের প্রথম অংশগ্রহণ। তবে দ্বিতীয় প্রান্তিকে ঘোষণার পরপরই হেডসেটটি বাজারে চলে আসবে এমনটি নয়। অ্যাপল সাধারণত কোনো নতুন পণ্যের ঘোষণা ও বাজারে উন্মুক্ত করার মধ্যে বেশ কয়েক মাস অপেক্ষা করে।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ২০১৪ সালে সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ উন্মোচন করা হলেও সেটি পরবর্তী বছরের মে মাসে বাজারে ছাড়া হয়। ২০১৭ সালের ডব্লিউডব্লিউডিসিতে আইম্যাক প্রোর ঘোষণা দিয়ে পরবর্তী ডিসেম্বরে সেটি উন্মুক্ত করা হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাস পর ফিজিক্যাল ইভেন্টের মাধ্যমে হেডসেটটির ঘোষণা দিতে পারে অ্যাপল। অ্যাপলের প্রথম হেডসেটটির ফিচার ও স্পেসিফিকেশন কী হবে সেটি এখনো অজানা। তবে শোনা যাচ্ছে, এতে ডুয়াল ফোরকে ডিসপ্লে, অত্যাধুনিক আই ট্র্যাকিং, আঙুলের পরিধানযোগ্য কন্ট্রোলার সুবিধা থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

অ্যাপলের এআর হেডসেট আসছে আগামী বছর

আপডেট টাইম : ০৬:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১