ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে তরুণী নির্যাতন: ২ জনের দোষ স্বীকার, কারাগারে ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে নির্যাতনের শিকার তরুণীকে পাচারে জড়িত থাকার অভিযোগের মামলায় দুজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আরেকজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ইন্সপেক্টর মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করেন।
 আসামিদের মধ‌্যে মেহেদি হাসান বাবু ও মহিউদ্দিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং আব্দুল কাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। একই আদালত আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩ জুন এই তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে তরুণী নির্যাতন: ২ জনের দোষ স্বীকার, কারাগারে ১

আপডেট টাইম : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১