ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ মাহে রমজানের শেষ জুমাতুল বিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র জুমাতুল বিদা আজ। মাহে রমজানের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন রমজান মাসের শেষ জুমা হিসেবে ‘আল-কুদস দিবস’ পালিত হওয়ায় এর গুরুত্ব, তাৎপর্য ও মাহাত্ম্য অপরিসীম। ১৪৪২ হিজরির শেষ জুম্মাবার আজ।

মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে আজ শুক্রবার (৭ মে) ‘জুমাতুল বিদা’য় দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বাংলাদেশসহ সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান, ১৪৪২ হিজরি (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের অনুরোধ করা হয়েছে।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা:) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলীম)। তাই সারা বছরের মাঝে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ মাহে রমজানের শেষ জুমাতুল বিদা

আপডেট টাইম : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১