ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কমবে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগসহ আট অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কিছু জায়গায় কমতে পারে তাপপ্রবাহ। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

বুধ ও বৃহস্পতিবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কমবে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১