ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

কৃষি ও পল্লিঋণের সুদের হার কমলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষকের ঋণ গ্রহণ সহজ করতে কৃষি ও পল্লি ঋণের সুদের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এ সময় থেকে ব্যাংকগুলো কৃষি ঋণের ক্ষেত্রে ৮ শতাংশের বেশি সুদ নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সুদের হার পুনর্নির্ধারণ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এর আগে ২০১৭ সালের ২২ জুন বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লি ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১০ থেকে কমিয়ে ৯ শতাংশে নির্ধারণ করে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। কৃষির উন্নয়নের সঙ্গে বাংলাদেশের বিপুল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষভাবে জড়িত। তাই বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণ, দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

২০২০ সাল থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এর ফলে অন্যান্য খাতের মতো কৃষি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কৃষি খাতে স্বল্প সুদে ঋণ সরবরাহ নিশ্চিত করে কৃষকদের স্বাভাবিক উত্পাদনশীল কার্যক্রমে ফিরিয়ে আনাসহ কৃষি উত্পাদন বৃদ্ধিতে উক্ত খাতে ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হার হ্রাস করা প্রয়োজন।

এসব বিবেচনায় জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান বিবেচনায় স্বল্প সুদে ঋণ সরবরাহ নিশ্চিত করে কৃষকদের স্বাভাবিক উত্পাদনশীল কার্যক্রমে ফিরিয়ে আনাসহ কৃষি উত্পাদন বৃদ্ধিতে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লি ঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৮ শতাংশে পুনর্নির্ধারণ করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি ও পল্লিঋণের সুদের হার কমলো

আপডেট টাইম : ১২:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১