ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

করোনা ভারতে ভয়ঙ্কর পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ২,২৫৬ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ২৫৬ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। নতুন মৃতদের নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজারের বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। তথ্যসূত্র ওয়ার্ল্ডোমিটার
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় ভারত এখন দ্বিতীয় অবস্থানে আছে। করোনা মহামারির শুরু থেকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ভারতের পরই ব্রাজিলের অবস্থান।
চীনের উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বের আর কোনো দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হয়নি। মাত্র ১৭ দিনে ভারতে দৈনিক আক্রান্ত এক থেকে তিন লাখে গিয়ে ঠেকেছে। দ্বিতীয় দফায় প্রকোপ শুরুর পর গত ৪ এপ্রিল প্রথমবার ভারতে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়।
ভারত বাদে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্ত লাখ ছাড়িয়েছে। তবে ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জনের দেহে।
শুক্রবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৩৫৩ জন।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

করোনা ভারতে ভয়ঙ্কর পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ২,২৫৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১