ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৫২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার ও ওই ভবনের দারোয়ান রাসেল মিয়া।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের একজন দগ্ধ ও কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেহেরির একটু আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও ছাদে আটকা পড়েন বাসিন্দারা। তাদেরকে ছাদ থেকে এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টা ১৮ মিনিটে বংশালের আরমানিটোলা খেলার মাঠের পাশে বাবুবাজার ব্রিজ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলার ক্যামিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৩টা ২৫ মিনিটেই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়েছে। মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

আপডেট টাইম : ১০:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১