ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

রোহিঙ্গা কিশোরকে উদ্ধারে গিয়ে গুলিতে অটোচালক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অপহরণকারী ডাকাত দলের গুলিতে মো. হোসেন (৩২) নামের এক সিএনজিচালিত অটোচালক নিহত হয়েছেন। এ সময় মো. আয়াজ (১৯) নামে এক রোহিঙ্গা ও স্থানীয় রশিদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। আহত আয়াজ ২৭নং জাদিমুরা ক্যাম্পের, সি-ব্লকের মুজিব উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, জাদিমুরা ক্যাম্পের এক রোহিঙ্গা কিশোরকে সশস্ত্র ডাকাত দল অপহরণ করে পাহাড়ে আটকে রেখেছেন- এমন সংবাদে স্থানীয় একদল যুবক অটোরিকশা নিয়ে দমদমিয়া ন্যাচার পার্কসংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত দলের অবস্থানস্থলে যান। এ সময় অস্ত্রধারীরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি করেন। এ সময় অটোচালক মো. হোসেন ও নামাজ পড়তে বের হওয়া রোহিঙ্গা কিশোর আয়াজ ও স্থানীয় রশিদ উল্লাহ গুলিবিদ্ধ হন।

গোলাগুলির শব্দে গ্রামবাসী এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে আত্মগোপন করেন। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক হোসেন ও আয়াজকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে মো. হোসেন মারা যান।

আহত রোহিঙ্গা কিশোর আয়াজ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গুলিবিদ্ধ রশিদ উল্লাহকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের ভাই জাহেদ হোসেন জানান, তার ভাই অটোরিকশা ভাড়ায় চালাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম যুগান্তরকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ  কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতেকে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

রোহিঙ্গা কিশোরকে উদ্ধারে গিয়ে গুলিতে অটোচালক নিহত

আপডেট টাইম : ১০:০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১