ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

কভিড ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সুসম্পর্কে ভাটা পড়বে না: দোরাইস্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কে কোনো ভাটা পড়বে না জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ পেয়েছে। চুক্তি মতে, খুব দ্রুত বাকি কভিড ভ্যাকসিনও পেয়ে যাবে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে চার দিনের ভারত সফর শেষে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্তপথে ঢাকায় ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত আছে। কভিড ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না। ভারতে এ মুহূর্তে নিজেদের কভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তি মতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কভিড ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সুসম্পর্কে ভাটা পড়বে না: দোরাইস্বামী

আপডেট টাইম : ০১:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১