ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

শেখ হাসিনাসহ ৪০ দেশের প্রধানদের জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই জলবায়ু ইস্যুতে গুরুত্ব আরোপ করার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। সে পরিকল্পনা মোতাবেক আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুইদিন ব্যাপী জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪০ দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, অনলাইনে ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে এই জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন তারা। দুইদিন ব্যাপি এই সম্মেলনের জন্য বিশ্ব ধরিত্রি দিবসকে বেছে নিয়েছেন বাইডেন।

বৈশ্বিকভাবেই হুমকিতে আছে জলবায়ু। বিজ্ঞানীদের মতে, ক্রমশ বাড়ছে বিশ্বের তাপমাত্রা। বর্তমানের তুলনায় যদি তাপমাত্রা বেড়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। আজকের বৈঠকে বক্তারা এ বিষয়টিকে প্রাধান্য দেবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এই সম্মেলন প্রসঙ্গে হোয়াইট হাইজের মুখপাত্র জেন সাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে শুরু থেকেই ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হলেও অন্যান্য বেশ কিছু রাষ্ট্র আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু সম্মেলনে বাইডেন সেসব রাষ্ট্রের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে আমন্ত্রিত রাষ্ট্র প্রধানরা বক্তব্য রাখবেন, জলবায়ু সংকট নিরসনে নিজেদের মতামত ও পরামর্শের বিষয়গুলো তুলে ধরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

শেখ হাসিনাসহ ৪০ দেশের প্রধানদের জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের

আপডেট টাইম : ১২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১