ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেত্রকোনায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমাম জেল হাজতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ২৯২ বার

বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মঞ্জুরুল হক (২৫) নামে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত ওই ইমামকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দুয়া থানা পুলিশ। একই সময় ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রীকেও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৭ এপ্রিল) ভোরে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের একটি জঙ্গলে বাঁশঝাড়ের নিচে এ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মঞ্জুরুল হক দিগলী ফকির বাড়ি জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ইমাম মঞ্জুরুল ওই মসজিদে ইমামতি করার পাশাপাশি ভোরে স্থানীয় শিশুদের আরবী পড়াতেন। এরই সুবাদে ওই মাদরাসা ছাত্রীর সাথে পরিচয় ঘটে মঞ্জুরুলের। পরিচয়ের একপর্যায়ে ওই মাদরাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। ঘটনার দিন গত বুধবার ভোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর বাড়ির পেছনে জঙ্গলে ডেকে নিয়ে বাঁশঝাড়ের নিচে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির পিতা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে টর্চের আলোতে তিনি ধর্ষণের ঘটনাটি দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে দৌড়ে পালিয়ে যায় মঞ্জুরুল।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে বুধবারই ইমাম মঞ্জুরুল হককে দিগলী গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ওই ইমামকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঞ্জুরুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের সাথে কথা হলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মঞ্জুরুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেত্রকোনায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমাম জেল হাজতে

আপডেট টাইম : ১০:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১