ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিশুবক্তা’ রফিকুলের মুক্তি চান মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের হাতে আটক হওয়া ‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি করেন।

মুক্তি চাওয়া পোস্টে মামুনুল হক লেখেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী র‍্যাব-এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।

রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নেত্রকোনার পূর্বধলা থেকে তাকে আটক করা হয়।

ঠিক কখন তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তাকে আটক করার বিষয়টি দৈনিক ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক ইমরান খান।

এর আগে বুধবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে তাকে নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্টও করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শিশুবক্তা’ রফিকুলের মুক্তি চান মামুনুল হক

আপডেট টাইম : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১