ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কন্যাসন্তান জন্মালেই লাগাতে হবে ১১১টি গাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭১৩ বার

নিয়মের শেষ নেই। কন্যাসন্তান জন্মালেই লাগাতে হবে ১১১ গাছ। ভারতের রাজস্থানের একটি গ্রামে শুরু হয়েছে এমন প্রথা। সেই গ্রামে কন্যাসন্তানের জন্ম হলে রীতিমতো উৎসব পালন করা হয়। লাগাতে হয় ১১১টি গাছ।

গ্রামটির নাম পিপ্লান্ত্রি। রাজস্থানের রাজসমা জেলায় অবস্থিত এই গ্রাম। সেই গ্রামে কন্যাসন্তান জন্মালে ১১১টি গাছ লাগানো হয়। গ্রামের মানুষ নিজে থেকেই বেটি বাঁচাও প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে গেছে। গ্রামবাসীর মতে, কন্যা ভ্রূণ হত্যা রোধ করার লক্ষ্যে এক অভিনব প্রয়াস।

কন্যাসন্তানদের সংরক্ষণের পাশাপাশি বটবৃক্ষের সংরক্ষণও যে গুরুত্বপূর্ণ, গ্রামের নিরক্ষর লোকগুলো তা জানে। উদ্যোগটি নিয়েছে সেখানকার গ্রাম পঞ্চায়েত। বিগত ৬ বছর ধরে চলে আসছে এ প্রথা।

বাড়ির মেয়েদের বেড়ে ওঠার সঙ্গে

বেড়ে ওঠে গাছগুলোও। নিম, আম, আমলা প্রভৃতি গাছ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। প্রত্যেক বছর প্রায় ৬০টিরও বেশি কন্যাসন্তান জন্মায় সেই গ্রামে। গ্রামটি ভরে গেছে সবুজ গাছে।

গাছপালাহীন রাজ্যটিতে এমন একটি গ্রামও আছে যা বাকিদের চেয়ে স্বতন্ত্র। সেখানে কন্যাসন্তান জন্মালে বাড়ির লোকে হাঁহুতাশ করে মরে না। কন্যাকে কোলে নিয়ে খুঁজে বেড়ায় নরম মাটি। সেই নরম মাটিতে পুঁতে দেয় ১১১টি গাছ।

মেয়েদের উপযুক্ত বয়সের আগে যাতে বিয়ে না দেয়া হয়, সেদিকেও বাবা-মাকে সচেতন করার গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে গ্রাম পঞ্চায়ত। একইসঙ্গে মেয়েদের পড়াশোনার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে গ্রামটিতে। গ্রামের সার্বিক উন্নতির জন্যই এ সিদ্ধান্ত গ্রাম পঞ্চায়েতের। সূত্র : এনাডু ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কন্যাসন্তান জন্মালেই লাগাতে হবে ১১১টি গাছ

আপডেট টাইম : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬