ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ নিকলীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (২৭) ও মো. হৃদয় (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আফজাল হোসেন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত রসমত আলীর ছেলে এবং মো. হৃদয় নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদার পুড্ডা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন  জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ২১০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃদ দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ী মো. আফজাল হোসেন ও মো. হৃদয়কে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জ নিকলীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১